1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

আবারও হত্যার হুমকি এসেছে সালমান খানের কাছে

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ২.১০ পিএম
  • ২৬০ Time View

বলিউড অভিনেতা সালমান খান। সবাই ভাইজান বলেই ডাকেন তাকে। এরইমধ্যে ভাইজানকে বেনামি চিঠিতে হুমকি দেয়া হয়েছে কয়েক দফা। এসব তথ্য খবরে এসেছে ভারতীয় গণমাধ্যমে। জানা যায়, হুমকির কারণে বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তাও।

এবার জানা গেল, আবারও হুমকি এসেছে সালমান খানের কাছে। শুধু তাকেই নয়, অভিনেতার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।

সালমানের মুম্বাইয়ের বান্দ্রায় সে চিঠি পাওয়া যায়। ফেলে যাওয়া উড়ো চিঠি উদ্ধার করেছেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর এ ঘটনায় আবারও সন্দেহের তীর গ্যাংস্টারদের দিকেই।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সালমান খানের বাবা প্রতিদিন সকালে হাঁটার জন্য যেখানে যান এবং যে বেঞ্চে বসেন সেই বেঞ্চে হুমকির চিঠিটি পাওয়া গেছে। চিঠিতে লেখা ছিল, ‘সিধু মুসেওয়ালার মতো অবস্থা হবে।’

এদিকে পুলিশ সিসিটিভির ফুটেজ পরিক্ষা করছে। জানার চেষ্টা করছে, কারা এসে রেখে গেছে চিঠিটি।

ভাইজান এর আগেও হুমকির ফোন ও চিঠি পেয়েছিলেন। শোনা যায়, সে ফোন এসেছিলো গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর কাছ থেকে। রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সালমান কোর্টে যাওয়ার আগে নাকি খুনের হুমকি দিয়েছিল সে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com