1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

স্বাস্থ্য ব্যয়ের ৬৮ শতাংশ বহন করছেন জনসাধারণ

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১০.২৮ এএম
  • ১৯১ Time View

দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের মাত্র ২৩ শতাংশ বহন করছে সরকার। আর ৬৮ শতাংশ বহন করছেন জনসাধারণ। এই অবস্থায় জনসাধারণের ওপর স্বাস্থ্য ব্যয়ের চাপ কমানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এই প্রেক্ষাপটে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এমনভাবে বরাদ্দ দেয়া দরকার যাতে করে মানুষের ওপর স্বাস্থ্যব্যয়ের চাপ হ্রাস পায়।

সোমবার (৬ জুন) বাংলাদেশ হেলথ ওয়াচ, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং উন্নয়ন সমন্বয়ের যৌথ আয়োজনে ‘স্বাস্থ্য বাজেট বিষয়ক জাতীয় সংলাপ’ শিরোনামে প্রাক-বাজেট আলোচনায় এসব অভিমত ব্যক্ত করেন বিশেষজ্ঞরা।

ঢাকায় ডেইলি স্টার ভবনে আয়োজিত এই সভায় সম্মানিত সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবে মিল্লাত, এমপি (সিরাজগঞ্জ-২), রুমিন ফারহানা, এমপি (মহিলা আসন-৫০), এবং শামীম হায়দার পাটোয়ারী, এমপি (গাইবান্ধা-১)। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ।

আলোচনার শুরুতে স্বাস্থ্য বাজেট বিষয়ে মূল নিবন্ধ অনলাইনে উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ে সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের থিমেটিক গ্রুপের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুমানা হক।

সরকারের অর্থবিভাগ থেকে পাওয়া তথ্য এবং মাঠ-জরিপ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তৈরি হয় এই মূল নিবন্ধ। এ নিবন্ধ উপস্থাপন কালে ড. আতিউর বলেন, সরকারের স্বাস্থ্য বাজেটে বর্তমানে ঔষধ ও পচনশীল চিকিৎসা সামগ্রী বাবদ যে বরাদ্দ আছে তা যদি তিন গুন করা যায় এবং যদি উপজেলা পর্যায় থেকে কমিউনিটি পর্যায় পর্যন্ত তিন ধরনের সরকারি সেবাকেন্দ্রে সকল শূন্যপদে দক্ষ জনবল নিয়োগ করা যায়, তাহলে মোট স্বাস্থ্য ব্যয়ে জনসাধারণের অংশ ৬৮ শতাংশ থেকে কমে ৫১ শতাংশ হতে পারে।

তবে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পুরো স্বাস্থ্যখাতেই সংস্কারে মনযোগ দিতে হবে বলে তিনি মনে করেন।

হাবিবে মিল্লাত, এমপি তার বক্তব্যে স্বাস্থ্য খাতের জন্য মধ্যম থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে স্বাস্থ্যখাতের চাহিদাগুলো প্রতিফলিত করার ওপর জোর দেন।

এদিকে রুমিন ফারহানা ব্যক্ত করেন, প্রতিবেশি ভূটান যেভাবে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে এবং ভারতে নিম্ন আয়ের মানুষের জন্য যে স্বাস্থ্য বীমার উদ্যোগগুলো নেয়া হচ্ছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে আগানো দরকার।

শামীম হায়দার পাটোয়ারী, এমপি তার বক্তব্যে দেশের পুরো জনগোষ্ঠির জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব কেবল সরকারি সেবাকেন্দ্রের ওপর না চাপিয়ে সরকার ও ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক উদ্যোগ নেয়ার কথা বলেন।

এ সময় অন্যান্য বক্তারা স্বাস্থ্য বরাদ্দের ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেয়া, ব্যক্তিখাতে স্বাস্থ্য সেবাদানকারিদের মান-নিয়ন্ত্রণ, স্বাস্থ্য বাজেটের জেন্ডার-সংবেদনশীলতা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা খাতে যথাযথ মনযোগ দেয়া ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com