বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

উসমানিয়া গ্লাস শিটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৯২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শিট লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি উসমানিয়া গ্লাসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৫৫ টাকা ৯০ পয়সা।  ৫ জুন কোম্পানিটির শেয়ার দর ৭২ টাকা ৭০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS