1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

এলপিজির দাম কমল

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৬.৪২ পিএম
  • ২৩২ Time View

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।

সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

আব্দুল জলিল বলেন, বেসরকারি এলপিজির রিটেইল পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইল পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৫৭০ টাকা; ১২ কেজি ১ হাজার ২৪২ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ২৯৫ টাকা; ১৫ কেজি ১ হাজার ৫৫৩ টাকা; ১৬ কেজি ১ হাজার ৬৫৭ টাকা; ১৮ কেজি ১ হাজার ৮৬৩ টাকা; ২০ কেজি ২ হাজার ৭১ টাকা; ২২ কেজি ২ হাজার ২৭৮ টাকা; ২৫ কেজি ২ হাজার ৫৮৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ১০৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৪১৬ টাকা; ৩৫ কেজি ৩ হাজার ৬২২ টাকা এবং ৪৫ কেজি ৬ হাজার ৫৯ টাকা।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান ও বার্কের সচিব মো. খলিলুর রহমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com