রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

দেশে সার্বজনীন পেনশন চালু করতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ১২৯ Time View

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশে সার্বজনীন পেনশন চালু করতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে সহযোগিতা চান অর্থমন্ত্রী।

এ সময়, করোনাকালীন সময়ে বাজেট সহায়তা, কোভিড মোকাবিলা ও টিকা ক্রয়ে অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। এ ছাড়াও, ভিশন ২০৪১-কে সামনে রেখে সরকারের বিভিন্ন উদ্যোগে উন্নয়নের অংশীদার হতে বিশ্বব্যাংককে অনুরোধ জানান তিনি। ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও তিনি জানান।

হার্টউইগ শেফার ২০১৮ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্ক দেখভাল করতেন।

দ্বিপক্ষীয় সভায় হার্টউইগ শেফার বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক নির্দেশকে বিভিন্ন প্রতিবেশী দেশের থেকে বর্তমানে অনেক এগিয়ে রয়েছে, বিশেষত করোনা মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত উদ্যোগেরও প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS