1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩.১৮ পিএম
  • ৪৪ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে ১৭ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহফুজ মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. নিজাম উদ্দিন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সলিমগঞ্জ বাজারস্থ অফিসে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, লিটন মিয়া মেম্বার, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ জয়, সদস্য আবু হাসান আপন, নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সঞ্জয় শীল, রুমেন সরকার, সলিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এস এম বাদল, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মুহাম্মদ আলী হান্টু।
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের অন্যান্যরা সিনিয়র সহ-সভাপতি সোহাগ মনি, সহ সভাপতি ইমানুজ্জামান পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক 2 মনির হোসেন শাহীন, অর্থ ও দপ্তর সম্পাদক: মোঃ সাদ্দাম হোসাইন, সহ অর্থ ও দপ্তর সম্পাদক বেবী বিন্তে বাছেদ, প্রচার সম্প্দক দেলোয়ার হোসেন সাইফী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী মেহেদী হাসান, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক বাবু কাহারুল, সদস্য জাহিদুল ইসলাম জিহাদ, সদস্য এ. কে. এম. ওয়ালি উল্লাহ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন দেলোয়ার হোসেন সাইফী ও নব গঠিত নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজ মিয়ার সমাপনী বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন সলিমগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি জাকারিয়া।

এ সময় উপস্থিত সকলে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সাফল্য কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com