1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
রূপগঞ্জে সড়ক সংস্কারে বালি ভরাট কাজের উদ্বোধন ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮.৫৪ পিএম
  • ৩৯ Time View

ঢাকা, ০৩ আগস্ট ২০২৬:
দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও নতুন সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ (তিন হাজার) কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এর পরিচালক জনাব এ কে এম নুরুন্নবী। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই স্কিমের লক্ষ্য হলো দেশের রপ্তানি খাতকে আরো শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি-রপ্তানি বাণিজ্যে সুষ্ঠু ভারসাম্য আনয়ন, রপ্তানি সহায়ক পরিবেশের ক্রম উন্নয়নের মাধ্যমে রপ্তানি বাণিজ্যে অধিকতর গতিশীলতা সৃষ্টি।

রপ্তানি খাতের বিকাশে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি নিয়মিতভাবে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন সুবিধা আরও সহজলভ্য হবে, যা দেশের পণ্য ও বাজারের বৈচিত্র্য বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com