1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২.০৯ পিএম
  • ৪৮ Time View

ঢাকা,৩ সেপ্টেম্বর, ২০২৬
গ্রাহকদের জন্য পরিচালিত ‘পেওনিয়ার টু উপায় ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের খুলনা অঞ্চলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়।‘পেওনিয়ার টু এবিএস উপায় ক্যাম্পেইনে বিজয়ী খুলনার ইফতি হাসান হৃদয় (২৪) পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫০ সিসির সুজুকি এফআই মোটরসাইকেল। একইভাবে ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ী শেখ ফয়সাল (২৩) পেয়েছেন একটি স্যামসাং এস২৬ আল্ট্রা স্মার্টফোন।

পুরস্কার বিতরণ উপলক্ষে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী মোটরসাইকেল রোড শো আয়োজন করা হয়। এর মাধ্যমে উপায়ের বিভিন্ন সেবা ও চলমান ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে উপায়ের হেড অফ প্রোডাক্ট ও টেকনোলজি মামুন রেজা  খান এবং খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার আরমান আলী খানের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায় হেড অফিসের সাজিদ চৌধুরী, এএসএম রাফাত রহিম চৌধুরী, কাজি মাহমুদুল হাসান এবং খুলনা টেরিটরি ম্যানেজার খালেদ হাসান শান্ত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপায় নিয়মিত বিভিন্ন সেবা ও ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com