1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১.৩২ পিএম
  • ৪২ Time View

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া  ইউনিয়ন ২নং ওয়ার্ডের ভোটারদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময়সভা করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সেলিম আহমেদ।২৮ আগষ্ট শুক্রবার  বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিণা গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২ ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলমের ও ২ ওয়ার্ড বিএনপির  সাধারণ আলতাফ হোসেন আলতার।

সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নেছার, সিনিয়র সহ সভাপতি মামুন মিয়া প্রমুখ। মতবিনিময়কালে আলহাজ্ব সেলিম আহমেদ তার বক্তব্যে বলেন, কায়েতপাড়া  ইউনিয়নবাসির কাঙ্ক্ষিত সেবাদানে সব সময় জনগণের পাশে থাকবো।জনসেবায় আমার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা আর বর্তমান এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জের অংশ হিসেবে কায়েতপাড়া  ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবো।

তাই কায়েতপাড়ার জনগণকে আমার পাশে চাই। সবার দোয়া ও সমর্থন চাই। সুযোগ পেলে আমি মাদকমুক্ত ও ভূমিদস্যুতা মুক্ত কায়েতপাড়া গড়বো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com