1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

৮৬ শতাংশ অগ্রগতি মেট্রোরেলের

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ২.৫৭ পিএম
  • ১৭০ Time View

এগিয়ে চলেছে রাজধানীবাসীর বহুল প্রতিক্ষীত মেট্রোরেলের কাজ। এরই মধ্যে আসতে শুরু করেছে মেট্রো ট্রেন। ২৪টি ট্রেন সেটের মধ্যে ১২টি ঢাকার উত্তরার ডিপোতে পৌঁছেছে। এখন আরও দুটি ট্রেন সেট ডিপোতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এ জন্য সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২ জুন।

সব মিলিয়ে মেট্রোরেলের কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৯২ দশমিক ২ শতাংশ বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এ ব্যাপারে ডিএমটিসিএল জানায়, ২০২১ সালের ১১ মে বাংলাদেশে প্রথম বিদ্যুৎচালিত মেট্রো ট্রেন প্রদর্শন হয়। সেই সঙ্গে শুরু হয় ডিপোর ভেতরে ফাংশনাল কাজ। বর্তমানে ডিপোতে যেসব মেট্রো ট্রেন রয়েছে সেগুলোর পর্যায়ক্রমে ফাংশনাল চলছে।

গত বছরের (২০২১) ২৯ আগস্ট ভায়াডাক্টের ওপর মেইন লাইনে প্রথম মেট্রো ট্রেনের পারফরমেন্স টেস্টের সূচনা হয়। এরপর ১২ ডিসেম্বর থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে এই টেস্ট। পর্যায়ক্রমে ফাংশনাল, পারফরমেন্স, ইন্টিগ্রেটেড টেস্ট ও যাত্রীবিহীন ট্রায়াল রান শেষ হওয়ার পর চলতি বছরের (২০২২) ডিসেম্বরে প্রথম মেট্রো ট্রেন উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

এর আগে রোলিং স্টক (রেল কোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহের কাজ শুরু হয় ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর।

এ বিষয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) প্রকল্প ব্যবস্থাপক (উপ-সচিব) এ.বি.এম. আরিফুর রহমান বলেন, এরই মধ্যে জাপান থেকে ১২টি ট্রেন ডিপো এলাকায় পৌঁছে গেছে। আশা করছি জুনের দুই তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আরও দুই সেট ট্রেন ডিপোতে পৌঁছাবে। এসব ট্রেনে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সার্বিক কাজের অগ্রগতিও ভালো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com