1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

মিরপুরে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ২.৫২ পিএম
  • ১৭০ Time View

রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানদার কাজী জহুরুল ইসলাম বাবু হত্যা মামলায় এমদাদুল হক ওরফে ‘গন্ডার’কে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুল্লাহ, মনির ও আজাদুল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রথম দুই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদুলের ভাই।

আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন এসব তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com