1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০.২৬ পিএম
  • ১৫৯ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি ও চাপাইল গ্রামে সরকারি খাস জমি দখল করে আবাসিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আঠার বাকী নদীর পাড় ও চাপাইল সেতুর নিচের সরকারি জমিতে অবৈধভাবে একাধিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় প্রশাসনের প্রাথমিক বাধাও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্লাহাটি গ্রামের সরল ঠাকুর এবং চাপাইল গ্রামের অহিদ শেখসহ কয়েকজন ব্যক্তি সরকারি খাস জমিতে পাকা ভবন নির্মাণ করছেন। অভিযোগ রয়েছে, এ কাজে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও ভূমি অফিস-সংশ্লিষ্ট দালালচক্রের সহযোগিতায় অবৈধ নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে সরকারি জমি দখলের প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে অভিযুক্ত সরল ঠাকুর বলেন, আমি ডিসিয়ার কেটে ভবন নির্মাণ করছি অপরদিকে ওহিদ শেখ বলেন নায়েব এসে কাজ বন্ধ করতে বলায় আমি  কাজ বন্ধ করে রেখেছি।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)/সহকারী ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে সরকারি খাস জমি দখলমুক্ত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com