1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা

রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

  • আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০.২৩ পিএম
  • ২৪০ Time View

দেশের আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি কার্যক্রম এবং বৈদেশিক মুদ্রা দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ, ফ্রিল্যান্সিং ও ই-কমার্স খাতকে উৎসাহ দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি ও বৈদেশিক লেনদেনসংক্রান্ত হালনাগাদ নির্দেশনা প্রকাশ করেছে। নতুন নীতিমালা আগামী ২৯ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

১৬টি অধ্যায়ে সাজানো এ নীতিমালায় আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল প্রক্রিয়ার ব্যবহার বাড়ানো, কাগজভিত্তিক আনুষ্ঠানিকতা কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো ফ্রিল্যান্সার, সফটওয়্যার এবং অন্যান্য অনলাইন সেবাদানকারীদের জন্য পৃথক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অর্জিত আয় দ্রুত ও সহজে দেশে আনার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এ ছাড়া ব্যবসায়ীদের অর্থায়ন সহজ করতে নতুন ধরনের ট্রেড ফাইন্যান্স সুবিধা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান প্রয়োজনীয় সুবিধাগুলোও বহাল রাখা হয়েছে, যাতে রপ্তানিমুখী ব্যবসা আরও গতিশীল হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com