1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা

  • আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩.৪৯ পিএম
  • ১৪৫ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ইতালি প্রবাসী সমাজসেবক মো. সালাউদ্দিন দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি সংস্কার ও নির্মাণের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। একই সঙ্গে গ্রামের শিক্ষার্থীরা এই পথ ব্যবহার করে স্কুলে যায় এবং মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে যাতায়াত করেন। তবে সামান্য বৃষ্টিতেই কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক মানুষ এবং শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বর্ষা মৌসুমে অনেক সময় শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারতেন না।

এমন পরিস্থিতিতে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে সড়কটি নির্মাণের উদ্যোগ নেন ইতালি প্রবাসী মো. সালাউদ্দিন আহমেদ। অল্প সময়ের মধ্যেই সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।
গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত একজন প্রবাসীর উদ্যোগে গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণ হওয়ায় তারা আনন্দিত। তাদের ভাষায়, এটি শুধু একটি রাস্তা নয়, বরং গ্রামের মানুষের চলাচল, শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমকে আরও সহজ করে দিয়েছে।
এলাকাবাসী আরো বলেন মো. সালাউদ্দিন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি নিজস্ব অর্থায়নে তার নিজ গ্রাম দড়ি শ্রীরামপুরে একটি মসজিদ ও একটি মাদ্রাসা নির্মাণ করেছেন বলে স্থানীয়রা জানান। এছাড়া ভবিষ্যতে গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে গ্রামবাসী জানান,
স্থানীয় সচেতন মহলের অভিমত, প্রবাসে অবস্থান করেও গ্রামের মানুষের জন্য কাজ করার মানসিকতা অন্যদের জন্য অনুকরণীয়। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে এলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে মো. সালাউদ্দিন আহমেদ বলেন, “নিতে আসিনি, দিতে এসেছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন সামর্থ্য থাকবে, গ্রামের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, আসন্ন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে এবং এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

এলাকাবাসীর আশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং শ্রীরামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন সমাজসেবক ও ইতালি প্রবাসী মো. সালাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com