1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯.২৩ পিএম
  • ৯৮ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদ থেকে দাবিদারবিহীন ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুর সোয়া ১২টার সময় উল্লিখিত পরিমানের গাঁজা উদ্ধার করা হয়। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.সাঈদ আহমেদ।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.সাঈদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের এসি কোচের ছাঁদে বিশেষ কায়দায় রক্ষিত ১১ কেজি গাঁজা ঢাকায় নিয়ে যাচ্ছে। ট্রেনটি ভৈরব স্টেশনে আসার পর তথ্যমতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে এসি কোচের ছাদে সুকৌশলে রক্ষিত অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট বড়ো ৭টি পোটলায় মোট ১১ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়েছে। তবে কোন দাবিদার পাওয়া যায়নি। গাঁজার প্রকৃত দাবীদারকে খুজে বের করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com