1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা মারধুর করেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮.৫৯ পিএম
  • ১৫৩ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রিয় দল স্পেনের বিজয়ে উচ্ছসিত হয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আকবর হোসেন ওরফে জনিকে (২৩) কে মারধুরের অভিযোগ উঠেছে। আহত জনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৯ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে প্রিয় দল স্পেনের জয়ে উচ্ছসিত হয়ে জনি সেজদা করলে আর্জেন্টিনার সমর্থক একিই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) ও আব্দুল আওয়ালের ছেলে রিফাত (২৩) তাকে মারধুর করে। পরে গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আকবরের পালক দাদি সেলিনা বেগম (৮০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আকবরের মা নেই। ছোটবেলা থেকে আমি তাকে লালন-পালন করেছি। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শুধু একটি সেজদা দেওয়ার কারণে তাকে এভাবে মারধর করা হবে, তা কখনো ভাবিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তবে অভিযোগকারিদের দাবি তারা শীঘ্রই এ ব্যাপারে নবীনগর থানায় মামলা করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com