1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯.২১ পিএম
  • ৪৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা। তিনি দাবি করেন, শিক্ষা খাত পুনর্গঠনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং এই লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

শনিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আমি ‘এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে কাজ করছি। এটি সরকারের কাছে উপস্থাপন করব। এ বিষয়ে কুমিল্লায় একটি শিক্ষক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নেবেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরবেন। প্রাথমিক শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছেন। বর্তমান সরকার তাদের সমস্যা সমাধানে কাজ করছে।

শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে এমপি বলেন, একজন শিক্ষকই একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন। আমি স্কুলজীবনে গণিতে দুর্বল ছিলাম। আমার শিক্ষক কোরবান আলী স্যারের আন্তরিক পরিচর্যায় মাধ্যমিক পরীক্ষায় গণিতে লেটার মার্কস পেয়েছিলাম।

প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে তিনি জানান, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। নতুন মহাপরিচালক (ডিজি) তাকে জানিয়েছেন, শিগগিরই বদলি কার্যক্রম স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন জহুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরী। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com