1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯.১৮ পিএম
  • ২১৭ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সিআর সাজাপ্রাপ্ত, সিআর পরোয়ানাভুক্ত ও জিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৭ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ কেজি গাঁজাসহ আকলিমা খাতুন (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর-লক্ষীবর্ধন এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার দারুস সালাম এলাকার লালকুঠি ১ম কলোনিতে বসবাস করেন।

এছাড়া পৃথক অভিযানে এএসআই (নিরস্ত্র) সঞ্জয় পৌরসভা এলাকা থেকে সিআর সাজাপ্রাপ্ত আসামি শিখা আক্তারকে গ্রেপ্তার করেন।

অন্যদিকে এএসআই (নিরস্ত্র) সুজন কান্তি শ্রীকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাহিনকে এবং এএসআই (নিরস্ত্র) প্রিয়ব্রত জিংলাতলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নাজমুল হাসান (২৩)-কে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পালাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com