1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮.৪৯ পিএম
  • ৩৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ আলাউল ইসলাম সড়ক এলাকায় অবস্থিত বিরিয়ানি হাউজগুলোতে এক বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ১৮ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ আলাউল ইসলাম সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উক্ত এলাকার বিরিয়ানি হাউজ থেকে খাবার কিনে খাওয়ার পর কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই তদারকিমূলক অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো: আনিছজ্জামানের মালিকানাধীন ‘ঢাকা কাচ্চি বাড়ি’-কে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এছাড়া উক্ত অভিযানে একই এলাকার ‘শাহী নান্না বিরিয়ানি হাউজ’ ও ‘বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ’-এ তল্লাশি চালানো হয়। তবে এই দুটি প্রতিষ্ঠানের রান্নাঘর ও শোরুমে কোনো ক্ষতিকর বা নিষিদ্ধ উপাদান ফুড কালার, নিষিদ্ধ কেওড়া জল ইত্যাদি পাওয়া যায়নি। অভিযান পরিচালনাকারী দল প্রতিষ্ঠানগুলোকে অতিদ্রুত তাদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার এবং ভবিষ্যতে কোনো নিষিদ্ধ উপাদান ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করে।

অভিযানে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: মন্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের একটি চৌকস দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com