1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি

  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ১১৯ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরির ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে তিনটি পৃথক মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রথম ঘটনায়, গত ২৭ মে সন্ধ্যা থেকে ২৯ মে সকালের মধ্যে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত মো. ইমন ওরফে ইমন (২৩)-কে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (মঞ্জুর আলী ফকির বাড়ি) গ্রামের মো. শাহজালালের ছেলে।

দ্বিতীয় ঘটনায়, উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২ জুলাই বিকেল থেকে ৫ জুলাই সকালের মধ্যে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পুলিশ আরমান প্রকাশ রিফাত (২০)-কে গ্রেপ্তার করে। তিনি বুড়িচং উপজেলার লড়িবাগ (উত্তরপাড়া, মাওলানা বাড়ি) গ্রামের বশির আহম্মদের ছেলে।

এছাড়া গত ১১ মে সকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের একটি বসতবাড়ির দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের হাসিবুর রহমান শান্ত (২৭) এবং নাইঘর (নোয়াপাড়া) গ্রামের শহিদুল হাসান হৃদয় (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জাানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com