1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬.২৫ পিএম
  • ১৪১ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা ইত্যাদি।

এদিন সকালে টাঙ্গাইল জেলা সদরের হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু প্রমুখ।

জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ ও আহত পরিবারের পাশে সরকার রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জুলাই আন্দোলনে শহিদদের চলমান বিচার কার্যক্রম সম্পন্ন করা আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, সরকার জুলাই আন্দোলনে অংশ নেওয়া নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশীট দাখিল এবং আহত ও শহিদ পরিবারের পাশে থেকে কার্যকর ভূমিকা রাখবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com