1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১.৪৪ পিএম
  • ২৫৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জুন মাসে দশটি খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং ২১ টি ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনে ৪১ টি মামলা দায়ের হয়েছে। চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে ৪৮ টি, অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে ৫৫ টি এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে ২ শ টি। রবিবার কুমিল্লা জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী সূত্রে জানা গেছে জেলায় বিভিন্ন অপরাধে মোট মামলা দায়ের হয়েছে ৫৭৭ টি। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতি কে সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা কমিটির কার্যপত্র বিবরণী সূত্রে জানা যায়, মে মাসে কুমিল্লায় ১৭ টি খুনের ঘটনায় মামলা দায়ের হয়। মে ও জুন দুই মাসে মোট সাতাশটি খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মে মাসে বিভিন্ন অপরাধে মোট ৬১২টি মামলা দায়ের হয়, যা জুন মাসের তুলনায় ৩৫ টি বেশি। এছাড়া জুন মাসে ২৫ টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১৩ জন। মে মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩০ টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে আট-২৮ জন আহত হয়েছে আট জন। জুন মাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৪৯ টি এর আগের মাস মে মাসে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল ৭৯টি।

জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের সংখ্যা ৮৩ টি, এসব মোবাইল করবে ১৩৮ টি মামলা দায়ের হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৩১ হাজার ২৫০ টাকা। কারাদণ্ড ও অর্থদণ্ড মিলে ১৩৮ জনকে শাস্তি প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬৫টি মোবাইল কোর্টে ৮৮ টি মামলা দায়ের হয়েছে, ৬ লাখ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং একজনকে অর্থদণ্ড ও কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে। সড়ক পরিবহন আইনে ১৫ টি মোবাইল কোর্টে মামলা হয়েছে ৩৩ টি, জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২৬০০ টাকা এবং একজনকে উভয়দণ্ড দেয়া হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে বারটি মোবাইল কোর্টে আটটি মামলা দায়ের হয়েছে, ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কারাদণ্ড দেয়া হয়েছে। পরিবেশ আইনে ১৭ টি মোবাইল কোর্টে ১৫ টি মামলা দায়ের হয়েছে দুই লাখ ৩৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com