1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১.১৬ পিএম
  • ২৩৩ Time View

হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির মামলার আসামি ও আলোচিত ব্যবসায়ী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক মো. গোলাম সরোয়ার চৌধুরীর নামে দেশের তিনটি ব্যাংকে মোট ১৬২ কোটি টাকার মেয়াদি আমানত (এফডিআর/এমটিডিআর) থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর রেকর্ডপত্র তলব করেছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পৃথক চিঠি পাঠিয়ে চট্টগ্রামের সংশ্লিষ্ট শাখাগুলোর সব এমটিডিআর ও এফডিআর-সংক্রান্ত নথি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ রয়েছে যে, ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে সেই অর্থ বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্ণধারের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের মামলা ইতোমধ্যে দায়ের করা হয়েছে।

দুদকের তলবি নথি অনুযায়ী, ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের দেওয়ানবাজার, লালদিঘী ও ঈদগাহ শাখায় প্রায় ৭০ কোটি টাকার এমটিডিআর রয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহরা, খাতুনগঞ্জ, পাঁচলাইশ, প্রবর্তক মোড় ও খুলশী শাখায় ১২ কোটি টাকার এফডিআর এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ শাখায় ৮০ কোটি টাকার এমটিডিআরের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে তিন ব্যাংকে মোট ১৬২ কোটি টাকার আমানতের তথ্য তদন্তে উঠে এসেছে।

এর আগে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সরোয়ার চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের নভেম্বরে মুরাদ এন্টারপ্রাইজ চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা থেকে ঋণের আবেদন করে। পরবর্তীতে মিথ্যা তথ্য ও জাল কাগজপত্রের ভিত্তিতে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে ঋণ অনুমোদন করা হয়। প্রথমে ৮৯০ কোটি টাকার ঋণের আবেদন করা হলেও পরে তা বাড়িয়ে ১ হাজার ১০০ কোটি টাকা করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘোষিত বিনিয়োগে অর্থ ব্যবহার না করে অন্য একটি শিল্পগোষ্ঠীর ঋণ পরিশোধে সেই অর্থ ব্যয় করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com