1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি যুক্তরা‌স্ট্রের নিউইয়র্ক তিরা‌শিয়ান‌ গ্রুপ সা‌র্কেল-‌নিউইয়‌র্ক “৮৩ ‘৮৫ এর বা‌র্ষিক বন‌ভোজনের মিলন মেলা দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা; আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ কালিয়া পৌর নির্বাচন: আলোচনায় বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিলু টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে পাওয়া ৪৭ লাক ১০ হাজার ১৫৩ টাকা

যুক্তরা‌স্ট্রের নিউইয়র্ক তিরা‌শিয়ান‌ গ্রুপ সা‌র্কেল-‌নিউইয়‌র্ক “৮৩ ‘৮৫ এর বা‌র্ষিক বন‌ভোজনের মিলন মেলা

  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯.০০ পিএম
  • ৫৭ Time View

নিউইয়‌র্কের হ্যামস্টীড‌ লেক স্টেট পা‌র্কে নিউইয়‌র্কে বসবাসরত এসএস‌সি তিরা‌শি ব্যাচের বন্ধু‌দের সম্প্রতি এক বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থে‌কে শুরু হ‌য়ে তা শেষ হয় সন্ধ্যা সাতটায়। এতে বি‌ভিন্ন মজাদার খাবার বন্ধুরা নি‌জেরাই তৈরী ক‌রে। আইটেম এর ম‌ধ্যে ছিল দেশীয় খাবার, বি‌শেষ ক‌রে পোলাও, রোস্ট, রেজালা, সবজী ও সালাত। এছাড়াও ক‌য়েকজন বন্ধু বাসা থে‌কেও দেশীয় পা‌য়েস, মিস্টান্ন ও চটপ‌টি তৈরী ক‌রে তা প‌রি‌বেশন ক‌রে। রন্ধন কা‌জে মূল পাচক হি‌সে‌বে ডাঃ আজিজ বি‌শেষ ভূ‌মিকা রা‌খেন। তার রান্না করা খাবার অ‌নেক নামকরা বাবু‌র্চিকেও হার মানায়। সহ‌যো‌গিতা ক‌রে র‌নি, পাপ্পু, দেব, টুটুল প্রমুখ। বন্ধু ম‌নির বাসা থে‌কে বি‌শেষ বোরহানী তৈরী ক‌রে আনে। তিরা‌শিয়ান বন্ধু নাঈমের স্পেশাল চা যেন সবার কা‌ছে অম্লমধুর ‌ছিল। মজাদার খাবা‌রের সা‌থে সা‌থে বি‌ভিন্ন গেম ও সঙ্গীতা‌য়োজন প‌রি‌বেশ‌কে আরো প্রাণবন্ত ক‌রে তো‌লে।‌ এই গেম প‌রিচালনা ক‌রেন এ.কে.এম মিরাজ। বাচ্চা‌দের রিং খেলা, ভাবী‌দের জন‌্য বা‌লিশ বদল ও বন্ধু‌দের জন্য বল নি‌ক্ষেপ খেলা ম‌নোর‌ঞ্জনে বিশেষ ভূ‌মিকা রা‌খে। মা‌ঝে মা‌ঝে বন্ধু‌দের ক‌ন্ঠে গান প‌রি‌বেশন অন্যরকম আবহ তৈরী ক‌রে। সঙ্গীত প‌রি‌বেশন ক‌রে মঞ্জু, দেবব্রত, রুবন বিন্নুর। এই সব বি‌শেষ মূহূর্তগু‌লো ক্যামেরাবন্দী ক‌রেন আরেক তিরা‌শিয়ান লাডলা। দুপু‌রের খাবার প‌রি‌বেশ‌নের পর সিলভানা ভাবী‌র পা‌য়েস  ও বন্ধু‌ এ্যানীর হা‌তে তৈরী মিস্টান্ন খাবা‌রে সম্পুর্ণ বাঙালীয়ানা ছোয়া পাওয়া যায়। শেষ প‌র্বে ছিল পুরস্কার বিতরণী ও গ্রুপ ছ‌বি তোলা। সর্বশে‌ষে সা‌লেহা ভাবীর চটপ‌টি ও নাঈমের চা তৃ‌প্তির ঢেকুর নি‌য়ে বন‌ভোজ‌নের সমা‌প্তি হয়। এই বন‌ভোজ‌নের সা‌র্বিক তত্ত্বাবধা‌ন ক‌রেন তিরা‌শিয়ান বন্ধু স্বপন, আজিজ, লাডলা, শাহীন, পাপ্পু, টুটুল, দেবব্রত, বাদল, মঞ্জু, মিরাজ, নাঈম। আজ‌কের উপ‌স্থিত অন্যান্য বন্ধু‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছিল কামরুল, আতিক, জিন্নাহ, কৌ‌শিক, শাহীন, বাদল, জামান, ম‌নির, নাজ, এ‌্যা‌নি, সাংবা‌দিক আনিস, র‌ফিক, আলাতুন, সকল ভাবীরা ও তা‌দের সন্তা‌নেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com