1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ-ড. কাজী খলিকুজ্জামান

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ৪.০৬ পিএম
  • ১৩৬ Time View

বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশে বুঝি শ্রীলংকা হয়ে যাচ্ছে। শ্রীলংকা এবং বাংলাদেশের অবস্থান এক নয়। এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তাতে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

রোববার (২৯ মে) বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) কতৃক আয়োজিত বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রক্ষাপটে বাংলাদেশ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে একথা বলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ বাংলাদেশের এখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে তা দিয়ে আমাদের আমদানি এবং রপ্তানিকারক জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে। এই মাসে আমাদের বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স আহরণ বৃদ্ধি পাচ্ছে। করোনার মধ্যে যখন বিশ্ব অর্থনীতি থমকে ছিল তখন বাংলাদেশের অর্থনীতি স্বাভাবিক সময়ের মতোই দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

তিনি বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি করার মাধ্যমে আমরা প্রমান করেছি যেকোনো ধরনের বড় কাজ করতে আমরা সক্ষম। পদ্মা সেতু চালু হওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি নতুনভাবে গতি পাবে। পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নতি হবে তেমনি জিডিপিতেও পরিবর্তন আসবে।

অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান বলেন, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খুব সামান্য পরিমাণে খাদ্য আমাদের আমদানি করতে হয়। দেশে যখন রপ্তানি বাণিজ্যে বেড়ে যাবে তখন আমদানিও বাড়ব। একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে। আমদানি বেড়ে যাওয়ার কারণে ভয়ের কোন কারণ নেই কারণ রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি রয়েছে তবে তা পূরণ হয়ে যাবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন না করে এখন নিজেদের ভুল বুঝতে পারছে। আর আমাদের প্রধানমন্ত্রী প্রমান করেছেন যে কোন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নতি থামিয়ে রাখা সম্ভব নয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এর সভপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বলেন, এই করোনার মধ্যেও প্রায় ৮ লাখ শ্রমিক বিদেশে গেছেন। যারা দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে বড় অবদান রাখবে।

তিনি বলেন, করোনার মধ্যে বিশ্বের অধিকাংশ দেশ যখন দেশে যখন অর্থনীতি’র সকল ধরনের কর্মকাণ্ড বন্ধ তখন আমাদের দেশে জীবন ও জীবিকা সমানভাবে চলেছে। করোনার পর থেকে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে এখন সরাসরি জাহাজ পরিচালিত হচ্ছে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় জাহাজীকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন জাহাজ কোম্পানি দেশি এবং বিদেশি সমুদ্রে জাহাজ ব্যবসা শুরু করেছে

অধ্যাপক শিবলী বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে অন্য দেশের প্রতি নির্ভর হয়ে চল থাকলে চলবে না আমাদের আমাদের ভয় দেখিয়ে কোন লাভ নেই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নে যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে আমরা সক্ষম।

তিনি বলন, বাংলাদেশকে নিয়ে অনেকেই আশংকা প্রকাশ করছে যে এই বুঝি শ্রীলংকা হয়ে যাচ্ছে আসলে শ্রীলংকার মত পরিস্থিতি হওয়ার মতো নাকি বাবার মতো কোনো সম্ভাবনা নেই আমাদের ভয় পাওয়ার মত কোন কিছু নেই তবে স্বপ্ন দেখার অনেক কিছুই আছে বলে তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com