1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান

  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯.৩৮ পিএম
  • ৫৯ Time View

৫ জুলাই ২০২৬ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি (রেজি নং—বি—১৯৫১) ২৭/৫/খ, তোপখানা রোডস্থ কার্যালয়ে সারাদেশে সঠিক জেলেদের তালিকা যাচাই—বাছাই কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিয়ন টাস্কফোর্স কমিটিতে অন্তর্ভুক্তির জন্য প্রতিনিধি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলুর অনুমতি গ্রহণ করে সাধারণ সম্পাদক শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, আব্বাস আলী, নাসির উদ্দিন, শাহে আলম প্রমুখ সুপারিশ করেন। উপস্থিত সকলের সুপারিশক্রমে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন প্রতিনিধি পর্যায়ক্রমে প্রেরণ করে।

এ সময় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি (রেজি নং-বি-১৯৫১) এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু সকলের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক পর্যায়ের সকল জেলেদের তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন। যদি কোন প্রকার জেলেদের স্বার্থবিরোধী করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সারাদেশে ১৮ লাখের অধিক জেলে আছে তার মধ্যে ১৪ লাখের মত নিবন্ধিত জেলে রয়েছে। তন্মধ্যে গত ফ্যাসিস্ট সরকারের সমর্থিত প্রায় ৬ লাখ ভুয়া জেলে নিবন্ধিত করে লুটপাট করছে সরকারের অর্থ। প্রকৃত জেলেদের নিবন্ধিত করণ ও ভুয়া জেলেদের বাতিল করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে পলাতক ফ্যাসিস্টের দোসররা এখনও অনিয়ম দুর্নীতি এবং ফ্যাসিস্ট সরকারের সমর্থিত ভুয়া জেলেদের রক্ষার জন্য কতিপয় সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করার পায়তারা করে যাচ্ছে। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের দুরদর্শী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি (রেজিঃ নং-বি-১৯৫১) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজাহান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com