জাতীয়তাবাদী সাহিত্য পরিষদ আয়োজিত কবি মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্যকালে কাজী ছাব্বীর কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে কবি মাহমুদুল হাসান নিজামীকে – কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী হিসেবে ভূষিত করেন। এতে উপস্থিত কবি সাহিত্যিক এবং মঞ্চে উপবিষ্ট অতিথিগণ সতস্ফুর্ত সমর্থন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম আকবর আলী ,বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর সাহেদ মন্তাজসহ দেশ বরেণ্য কবি সাহিত্যিকগণ। সভাপতিত্ব করেন- সিনিয়র কবি মনজু খন্দকার।
রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে অনুষ্ঠিত স্মরণ সভায় জাতীয়তাবাদী সাহিত্য পরিষদের সভাপতি কবি মুহাম্মদ শফিউল্লাহ মিয়া ভাই, সাধারণ সম্পাদক কবি শরীফ খান-সহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলার কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।