1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

২৬ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ৮.৫৪ পিএম
  • ১৮৬ Time View

দেশে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ২৬ প্রতিষ্ঠান। ২০২০ সালের জন্য পাঁচ ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হচ্ছে। এর বাইরে একটি ব্যবসায়িক সংগঠনকে দেয়া হচ্ছে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’।

পুরস্কার প্রদান উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আগামীকাল রোববার সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি উপস্থিত থেকে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও সনদ তুলে দেবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্য শিল্প খাতে প্রথম পুরস্কার পাচ্ছে কোকাকোলার কোমল পানীয় বাজারজাতকারী কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস। দ্বিতীয় হয়েছে প্রাণ গ্রুপের হবিগঞ্জ এগ্রো। একই ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে ফেয়ার ইলেক্ট্রনিক্স প্রথম, শেলটেক দ্বিতীয় ও রানার অটোমোবাইলস তৃতীয় হয়েছে।

টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে প্রথম হয়েছে এনভয় টেক্সটাইল। দ্বিতীয় অবস্থানে রয়েছে এম এম ইস্পাহানির পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস। তৃতীয় হয়েছে করণী নিট কম্পোজিট।

বৃহৎ শিল্পের সেবা খাতে প্রথম হয়েছে নিটল ইন্স্যুরেন্স। আর মীর টেলিকম দ্বিতীয় ও ডিজিকন টেকনোলজিস তৃতীয় হয়েছে। আইটি খাতে একমাত্র সার্ভিস ইঞ্জিন লিমিটেডকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে।

কেমিক্যাল খাতে প্রিমিয়ার সিমেন্ট মিলস প্রথম, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) দ্বিতীয় এবং স্কয়ার টয়লেট্রিজ তৃতীয় পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে প্রথম হয়েছে প্রাণ গ্রুপের আরেক প্রতিষ্ঠান সিলভান টেকনোলজিস। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে মাসকোটেক্স প্রথম ও ইনডেক্স এক্সেসরিজ দ্বিতীয় পুরস্কার পাচ্ছে।

আইটি খাতে একমাত্র মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। কেমিক্যাল খাতে প্রথম পুরস্কার পাচ্ছে বিআরবি পলিমার। আর দ্বিতীয় হয়েছে জিএমই এগ্রো।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে আহমেদ ফুড প্রোডাক্টস। তোহফা এন্টারপ্রাইজ পাচ্ছে দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কারের জন্য জারমার্টজকে নির্বাচিত করা হয়েছে।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে সুপার স্টার ইলেক্ট্রনিক্স পুরস্কার পাচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে ইস্টার্ন টিউবসকে পুরস্কৃত করা হচ্ছে।

আর ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে ঢাকা উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com