1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ৮.৫০ পিএম
  • ১৮০ Time View

দিনাজপুরঃ- দিনাজপুরে পূনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে ইফতি রহমান সাকিন (১৫) নামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার লালবাগ গোরস্থান সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইফতি দিনাজপুর শহরের রামনগর এলাকার সাইফুর রহমানের ছেলে। সে চেহেলগাজী শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।

জানা যায়, শনিবার সকালে নানা ইদ্রিস আলীর সঙ্গে নদীর ধারে লিচু বাগানে যায় ইফতি। সেখানে নানার সাথে বাগান পরিষ্কারে কাজ করছিলো সে। এক পর্যায়ে নানার অগোচরে নদীর পাড়ে পোশাক খুলে রেখে গোসল করতে নামে ইফতি। এ সময় পানির নিচে তলিয়ে যেতে থাকের। পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক বিষয়টি দেখে চিৎকার দিলে ইফতির নানা ছুটে আসেন। ততক্ষণে সাকিন নদীর পানিতে তলিয়ে যায়।

দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মেহেফুজ তানজির বলেন, রংপুর থেকে ডুবুরি এসে অনেক খোজাখুজি করে বিকেল ৪ টায় তার মৃতদেহ উদ্ধার কারেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহত সাকিনের মৃতদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com