1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০.০৬ পিএম
  • ১৮৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের সাবেক বিএনপি সভাপতি মোঃ নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় হারদী বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলুর নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান এবং হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিনুল ইসলাম।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু বলেন কেশবপুর গ্রামের বিএনপি নেতা মোঃ নজরুল ইসলামের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  তিনি আরো বলেন সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের লোকজন কাদের ছত্রছায়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। হামলার ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময়  হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুলিশ যদি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন না করে, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে থানা ঘেরাও করা হবে।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কেশবপুর এলাকায় বিএনপির সালাম মেম্বরের সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। তারা দাবি করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি চেঙ্গিস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন খাল-বিল দখল, সিন্ডিকেট গঠন এবং প্রতিবাদকারীদের ওপর হামলার অভিযোগও তোলা হয়।

বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে এই এলাকার বিএনপি নেতাকর্মীরা। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও চেঙ্গিস গ্রুপ তাদের প্রভাব খাটিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এসব ঘটনায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে সন্ধ্যার পর অনেকেই ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তারা কেশবপুরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন রবিউল হক মেম্বর, আব্দুস সাত্তার, জাকির হোসেন, নাসির উদ্দিন, যুবদল নেতা সোহাগ হোসেন, আব্দুল লতিফ চৌধুরী, কোরবান আলীসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com