1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিদেশিদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬, ৫.০২ পিএম
  • ১৯৩ Time View

ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও রেজিস্ট্রেশনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশোধিত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ অনুযায়ী, এখন থেকে কোনো বিদেশি নাগরিক ভারতে তার অবস্থানের মেয়াদ বাড়াতে চাইলে নির্ধারিত ১৮০ দিন শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমবার (১ জুন) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই নিয়ম চালুর মাধ্যমে ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি আরও জোরদার এবং ইমিগ্রেশন মনিটরিং প্রক্রিয়া আরও আধুনিক করা সম্ভব হবে বলে ধারণা করছে মোদি সরকার। খবর ইন্ডিয়া টুডের

আগের নিয়ম অনুযায়ী, উপযুক্ত বিদেশি নাগরিকেরা ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পার হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করার সুযোগ পেতেন। কিন্তু নতুন সংশোধনীতে এই নিয়মে পরিবর্তন এনে বলা হয়েছে- ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় আসা কোনো দর্শনার্থী যদি ভারতে তার অবস্থান দীর্ঘায়িত করতে চান, তবে ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এই নিয়মটি সেইসব বিদেশি নাগরিকদের ওপরও কার্যকর হবে যাদের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু শর্ত থাকে যে তারা একনাগাড়ে ১৮০ দিনের বেশি ভারতে থাকতে পারবেন না। এই ধরনের ভিসা ধারীরা যদি একই বছরে একনাগাড়ে ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তবে মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করতে হবে। সরকার স্পষ্ট জানিয়েছে, কেবল জরুরি পরিস্থিতিতে এই ধরনের মেয়াদ বাড়ানোর অনুমতি দেওয়া হবে।

নতুন এই নির্দেশনায় চিকিৎসাসেবার পাশাপাশি আবাসিক বা রাতযাপনের সুবিধা দেওয়া হাসপাতাল, নার্সিং হোম ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর জন্যও কিছু প্রশাসনিক নিয়ম সংশোধন করা হয়েছে। যদিও তাদের মূল ভূমিকায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি, তবে ইমিগ্রেশন ফ্রেমওয়ার্কের অধীনে হাসপাতালগুলোর তথ্য প্রদান এবং কমপ্লায়েন্সের বাধ্যবাধকতাগুলো আরও আপডেট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com