1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬, ১১.১৬ পিএম
  • ১৮৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর শ্যালক আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু বক্কর সিদ্দিক জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তাঁর বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে। কয়েকবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে গাড়িচালক নিচে নেমে চালকের সঙ্গে কথা বলেন। পরে ইজিবাইক চালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

তাঁর অভিযোগ, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে।

তবে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁর শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com