1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা

  • আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১২.১৪ পিএম
  • ২৮৯ Time View

আর্জেন্টিনা বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।

পুরোনো ও নতুনের অনবদ্য সংমিশ্রণ
পাশাপাশি ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ ১৭ জন খেলোয়াড় এই দলে ফিরেছেন। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতা মূল দলের খেলোয়াড়দের রেখে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

গুঞ্জন শোনা গেলেও অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গত ফাইনালের গোলদাতা। মিডফিল্ডার জিওভানি লো সেলসো গত বিশ্বকাপে খেলতে পারেননি ইনজুরির কারণে। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ তার সামনে। ২০১৮ সালে রাশিয়ায় দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি এই মিডফিল্ডারের।

দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছেন, যারা আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের হাল ধরবেন। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনের সঙ্গে ফরোয়ার্ড জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

দলে সুযোগ হারালেন যারা
স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট, ২০২২ সালের শিরোপা জয়ী স্কোয়াডের লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস শঙ্কায় জায়গা ধরে রাখতে পারেননি। সম্প্রতি দারুণ সম্ভাবনা দেখানো রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া ডাক পাননি।

আর্জেন্টিনা তাদের ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। পরের দুটি ম্যাচ জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com