1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২.৪৫ পিএম
  • ১৭৭ Time View

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঈদের পর সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে। ঈদের ছুটিতে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন এবং এ সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাবেন।

আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট বা নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে গ্রাহকদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও বিদ্যুৎ পরিস্থিতির তথ্য গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।

​এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম এবং ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা বা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

উৎসবের আমেজ ও কেনাকাটার সুবিধার্থে ঈদ উপলক্ষ্যে বর্তমানে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যেই সব দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।

​বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের এই সমন্বিত প্রচেষ্টায় ঈদের আনন্দ উদযাপনে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com