1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পথে বিএসইসি দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪৫ সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে অনলাইন ভ্যাট রিটার্নের প্রস্তুতি, সময় বাড়াল এনবিআর সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ, অনুমোদন পেল ৩০% লভ্যাংশ সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ১২৯৪ জন আহত: যাত্রী কল্যাণ সমিতি

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ১১.৪২ এএম
  • ১১৪ Time View

ব্যবসায়িক উৎকর্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫’- এ সম্মানিত হয়েছেন বিশিষ্ট আবাসন উদ্যোক্তা, কুঞ্জ ডেভেলপারস এর ম্যানেজিং ডিরেক্টর সালমান মাহমুদ।

রাজধানী ঢাকার অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ দেশের বিভিন্ন অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন, এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদসহ ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা।

বক্তব্য রাখেন- ট্রাব সভাপতি সালাম মাহমুদ, সহ-সভাপতি সুজন দে, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়াত সঙ্গীতশিল্পী বশির আহমেদ এবং বাংলাদেশের বিউটি শিল্পের অগ্রদূত প্রয়াত আলী আহমেদকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়।

একই আয়োজনে অর্থনীতি, শিল্প, ব্যবসা, সংস্কৃতি, সাংবাদিকতা ও গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় “ইয়ং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার” (আবাসন শিল্প) হিসেবে কুঞ্জ ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ক্লাবের কার্যনির্বাহী পরিচালক (অর্থ) সালমান মাহমুদকে তাঁর বহুমাত্রিক ব্যবসায়িক সাফল্য, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫’তে ভূষিত করা হয়।

সালমান মাহমুদ; বর্তমান সময়ের তরুণ প্রজন্মের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ব্যবসায়ী ব্যক্তিত্ব। বর্তমানে তিনি পারিবারিক স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান কুঞ্জু গ্রুপ ও কুঞ্জু ডেভেলপার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের শিল্পাঙ্গনের উজ্জ্বল তারকা ব্যক্তিত্ব সালমান মাহমুদ এর জন্ম ১৮৮৯ সালের ২৪ অক্টোবর একটি অভিজাত শিক্ষিত শিল্প পরিবারে। তাঁর পিতা দেশখ্যাত ক্লাব ব্যক্তিত্ব নাসির ইউ মাহমুদ যিনি কুঞ্জু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাঁর মা মিসেস লিনুফা মাহমুদ। ছোটবেলা থেকেই উদ্যমী ও উদ্ভাবনী শক্তির অধিকারী সালমান মাহমুদ দেখে আসছেন পিতা দেশখ্যাত শিল্প ব্যক্তিত্ব নাসির ইউ মাহমুদ কি কঠিন নিয়ম-কানুনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। এই বিষয়টি সালমান মাহমুদ এর মধ্যেও রেখাপাত করেছে। তিনি তাঁর পিতার সেই আদর্শকে সামনে রেখে গ্রুপের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণের কাজে নিজেকে সদা ব্যস্ত রাখতে ভালোবাসেন। প্রাণোচ্ছল ও মেধাবী সালমান মাহমুদ পড়াশোনার প্রতি ছিলেন বেশ মনোযোগী। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিএফ শাহিন স্কুলে সালমান মাহমুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি। এ স্কুলে পড়েছেন সপ্তম শ্রেণী পর্যন্ত। এরপর তিনি স্কলাস্টিকায় ভর্তি হন। এখান থেকে ২০০৭ সালে ‘ও’ লেভেল এবং ২০০৯ সালে ‘এ’ লেভেল সম্পন্ন করেন। ঢাকাস্থ লন্ডন স্কুল অব কমার্স (এলএসসি) থেকে কৃতিত্বের সাথে ব্যবসা বিভাগে স্নাতক (বিবিএ) ডিগ্রি লাভ করেন।

উচ্চ শিক্ষা শেষে তিনি পিতার প্রতিষ্ঠিত কুঞ্জু ডেভেলপার্স লি. এ পরিচালক (বিপনন) পদে যোগদান করেন। পরবর্তীতে দায়িত্বের প্রতি তাঁর একনিষ্ঠতা দেখে পিতা নাসির ইউ মাহমুদ সালমান মাহমুদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করেন। বাংলাদেশের আবাসন শিল্পে কুঞ্জু ডেভেলপার্স প্রায় দুই দশক ধরে নিষ্ঠার সাথ সেবা দিয়ে যাচ্ছে। সালমান মাহমুদ এর পিতা দেশখ্যাত ক্লাব ব্যক্তিত্ব নাসির ইউ মাহমুদ এর একান্ত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আজ আবাসন শিল্পের অহংকার। দেশের আবাসন ব্যবসাকে একটি মর্যাদাশীল ভিতের উপর দাঁড় করাতে এই প্রতিষ্ঠানটির অবদান পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

সুদর্শন তরুণ সালমান মাহমুদ সোসাইটির অত্যন্ত মর্যাদাশীল উত্তরা ক্লাবের নির্বাচিত ফিন্যান্স ডিরেক্টর। এর আগে এ ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে ২০২৩-২৪ মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বোট ক্লাব, বনানী ক্লাবসহ বেশ কিছু সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য তিনি তাঁর ব্যবসা-বাণিজ্যের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশীপ ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক ২০২৫ সালের বছরের সেরা তরুণ উদ্যোক্তার সম্মাননা লাভ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com