1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
কবি মাহমুদুল হাসান নিজামীকে আল্লামা উপাধিতে ভূষিত করলেন সাবেক ছাত্রনেতা কবি ও কলামিস্ট  কাজী ছাব্বীর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-২ দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬ তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান টানা দুই দফা কমার পর ঊর্ধ্বমুখী সোনার বাজার, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে বেক্সিমকো

ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৯.২৮ পিএম
  • ১৪৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে ও রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকালে শাওন শেখ ও মো. রুবেল মিয়া নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ ৯ মে শনিবার সকাল ১১টায় তাদেরকে রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে স্টেশন এলাকা থেকে চুরি করা একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে ও শাওন শেখ ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার শাফায়াত শেখের ছেলে। গ্রেপ্তারকৃত শাওন শেখ ও রুবেল মিয়া দুজনকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে দুজনই তাদের অপরাধের কথা স্বীকার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক রুবেল মিয়াকে ১ মাসের ও শাওন শেখকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২নং প্লাটফর্ম থেকে ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী শাওন শেখ ও মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত স্টেশন এলাকাতে চুরি ও ছিনতাই করে আসছিল। প্রতিদিনই প্লাটফর্মে থেকে যাত্রী ও সাধারণ মানুষের মোবাইল, মানিব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ও ছিনতাই করতো তারা। গ্রেপ্তারকৃত দুইজনের নামে একাধিক অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে ছিনতাইকারী রুবেল ও শাওনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com