1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭.৫৭ পিএম
  • ২৬৮ Time View

ঢাকা, ৭ মে, ২০২৬- ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর অংশ হিসেবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এক অনন্য মাইলফলক অর্জন করেছে। এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হওয়া বিশেষ এই কর্মসূচির মাত্র ২৬ কর্মদিবসেই ব্যাংকটি সংগ্রহ করেছে ১১৪৪ কোটি টাকা নতুন আমানত। এছাড়াও জানুয়ারি ২০২৬ থেকে এপ্রিল ২০২৬ বিগত চারমাসে প্রায় ৫২৩ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে।

এই উল্লেখযোগ্য সাফল্যের তথ্য জানানো হয় বৃহস্পতিবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায়। সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের সকল কর্মী ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, অমলেন্দু রায়, এস এম ওয়ালি উল মোর্শেদ, মোহাম্মাদ আল-আমীনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন: “এই অর্জন প্রমাণ করে যে প্রিমিয়ার ব্যাংক সবসময় গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।”

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ বলেন: “মাত্র ২৬ দিনে এই অসাধারণ সাফল্য আমাদের টিমওয়ার্ক, গ্রাহক সেবা এবং লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ফল। আমরা ভবিষ্যতেও একই উদ্যমে কাজ করে ব্যাংকের উন্নয়নকে আরও গতিশীল করবো।”

সভায় চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর অগ্রগতি ও ব্যবসায়িক সূচকসমূহ পর্যালোচনা করা হয়। আলোচনায় জানানো হয়, গ্রাহকসেবা জোরদার করা, আমানত সংগ্রহে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং শাখা ও সংশ্লিষ্ট বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com