ঢাকা-১৭ আসনের পল্লবীতে ভূমিদস্যুদের হাত থেকে বসতভিটা রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন। আপনি মানবতার জনক, আপনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, আপনি নিজেও একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান আপনি আমার দুঃখ বুঝবেন । আমি মোহাম্মদ আলী (৬৫), আপনার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের একজন সাধারণ ও শান্তিপ্রিয় নাগরিক। আজ আমি ও আমার পরিবার ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কবলে পড়ে নিঃস্ব হওয়ার পথে। আপনার হস্তক্ষেপই এখন আমাদের শেষ ভরসা। দীর্ঘদিন যাবত এই মাহবুব আলম শেখ জাল কাগজ পত্র তৈরি করে আমার কাছে ৫ কোটি টাকা দাবী করে। দাবী কৃত টাকা না দিলে আমাকে শান্তিতে বসবাস করতে দিবে না, সেই ধারাবাহিকতায় ০৩রা অক্টোবর ২০২৫ এ আমার জমির ভাউন্ডারী দেয়াল ভংচুর করে এবং মালামাল লুট করে তখন আমি নিরুপায় হয়ে সাংবাদিক সম্মেলন করি এবং মানিকদি সেনাক্যাম্পে অভিযোগ দেই তখন সেনাক্যাম্পে তারা আমাকে লিখিত দেয় যে আমাদের এখানে কোনো দাবীদাবা নেই, কিন্তু জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় আমার কাছে চাদা হিসাবে ৫ কোটি টাকা দাবী করে, দাবী কৃত টাকা না দেওয়ার কারণে গত ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় পল্লবী থানার বাইগারটেক এলাকায় আমার পৈত্রিক ও বৈধ ক্রয়সূত্রে মালিকানাধীন বসতবাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তান্ডব চালায়। ১. মোঃ মাহবুব আলম শেখ, ২. মো: মাহবুব আলম মন্টু এবং ৩. মো: মানিক সহ অজ্ঞাতনামা আরও শতাধিক সন্ত্রাসী বুলডোজার দিয়ে আমার বসতবাড়ি গুঁড়িয়ে দেয়। তারা শুধু ঘরবাড়ি ভাঙচুরই করেনি, আমার ভাড়াটিয়াদের মারধর করে ঘরছাড়া করেছে এবং নগদ টাকা ও মালামালসহ প্রায় ২ কোটি টাকার সম্পদ লুটপাট করেছে। বর্তমানে তারা আমাকে ও আমার সন্তানদের সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
জমির বৈধতা: জেলা- ঢাকা, থানা- পল্লবী, মৌজা-বাউনিয়া, সিএস ৫৫৪, এসএ-১০৯০, ১০৩৫ এবং আরএস-৬৯৪ নং খতিয়ানের সিএস ও এসএ-৩২৯০ এবং আরএস-১০০৮১, ১০০৮২ ও ১০০৮৪ নং দাগ, যাহার ঢাকা সিটি জরিপে ৯৩৫৭ নং খতিয়ানের ৩৩৮১৮ নং দাগে ৩১.৪৪ শতাংশ এবং ১৩৩৫৪ নং খতিয়ানের ৩৩৮১৮ নং দাগে ১৪.১২ শতাংশ, সর্বমোট ৪৫.৫৬ শতাংশ সম্পত্তি। যাহাতে আমি দীর্ঘ ৫০ বছর যাবত সরকারের ধার্যকৃত সকল ট্যাক্স ও খাজনা পরিশোধ করে, শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি। অত্র জমিতে রাজউকের ভুমির ছাড়পত্র ছিলো। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, ঘটনার পর আমি পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পরবর্তীতে জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার বরাবরও আবেদন জানিয়েছি। কিন্তু আজ অবধি সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা জাতির বিবেক। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার এলাকার ভোটার।
আপনার এলাকায় যদি একজন বৃদ্ধ নাগরিক নিজের বৈধ সম্পত্তিতে নিরাপদ না থাকে, তবে আমরা কার কাছে যাবো? আমি আপনার নিকট আমার পৈত্রিক ভিটা পুনরুদ্ধার এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবারবর্গ।