1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ২২১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চুয়াডাঙ্গা শাখায় বিদায়ী শাখা প্রধান মোঃ জহির হাসানকে সংবর্ধনা এবং নবাগত শাখা প্রধান শেখ তারিকুল ইসলামকে বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের ভিজে স্কুলের সামনে ব্রাদার্স টাওয়ারে অবস্থিত সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী শাখা প্রধান মোঃ জহির হাসান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান হিসেবে দীর্ঘ ছয় বছরেরও অধিক সময় ধরে চুয়াডাঙ্গা শাখায় নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যশোরের কৃতি সন্তান জহির হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা শাখা গ্রাহকদের আস্থা অর্জন করে । তিনি এখন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র যশোর শাখায় নতুন দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, নবাগত শাখা প্রধান হিসেবে যোগদান করেছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ তারিকুল ইসলাম। সাতক্ষীরার সন্তান শেখ তারিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যাংকিং খাতে কাজ করে আসছেন। চুয়াডাঙ্গা শাখায় যোগদানের আগে তিনি সাউথইস্ট ব্যাংকের কুষ্টিয়া শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শাখা প্রধান মোঃ জহির হাসানের কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং নবাগত শাখা প্রধান এস কে তারিকুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গা শাখা আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে বিদায়ী শাখা প্রধানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত শাখা প্রধানকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বিদায়ী ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com