1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬.২৮ পিএম
  • ১৯২ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন জঙ্গল থেকে ফরহাদ হোসেন মাহি (২৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫-মে) ২০২৬ সকালে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ হোসেন ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া স্বপ্নছোঁয়া বাড়ির বাসিন্দা মৃত আবদুল আউয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় ফরহাদ হোসেন মাহিকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুর থানার আন্দিউড়া এলাকায় এনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছিল। হত্যার কারণ হিসেবে পরকিয়াজনিত সম্পর্কের বিষয়টি তদন্তে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com