1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ইন্সুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ ফাইন্যান্স দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে বীরগঞ্জ ইমারত নির্মানের সংবাদ সম্মেলন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই, চলছে  প্রি-বুকিং

দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ১১.২৪ পিএম
  • ৫০ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের উওর বালুবাড়ি শাহী মসজিদ মোড় সংলগ্ন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ে ৪ মে সোমবার সকালে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সভাপতি মোঃ হাফিজুল কাদের লাবু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক আসাদুর রহমান ভুইয়া তপন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ১৬১ বছরের ঐতিহ্যবাহী মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় আমাদের দিনাজপুর জেলাবাসীর গর্ব। স্থানীয় এলাকা ও এর আশেপাশের সহ বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা এখানে হোমিও চিকিৎসাসেবা নিয়ে থাকেন। তিনি বলেন, আমি মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের পাশে থেকে এর উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবো।

হোমিও চিকিৎসালয় কমিটির কোষাধ্যক্ষ সারোয়ারুল হাসান ক্লিপটনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য ডাঃ ইলিয়াস আলী খান এডিন, দিনাজপুর চেম্বারের সহ সভাপতি ও সমাজসেবক মোঃ শামীম কবির, দিনাজপুর চেম্বারের সাবেক পরিচালক শাহ রেজাউর রহমান হিরু, আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিমল চক্রবতী তপন প্রমুখ।

এসময় এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com