1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১.০৫ পিএম
  • ২০৫ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাতের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় আকিলশাহ বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মনি রানীকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রিফাতের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তাদের অভিযোগ, তথাকথিত জামায়াত নেতা ও ভাড়াটিয়া সন্ত্রাসী ইমরান এই ঘটনার সঙ্গে জড়িত এবং দ্রুত তাকে গ্রেফতার করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী একরাম হোসেন, জমিয়ত নেতা মাহদী হাসান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল মহিম এবং ছাত্রদল নেতা জিসানসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, ২০২২ সাল থেকে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাত সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এলাকার মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তার মতো একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com