1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

প্রায় ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১.৫০ এএম
  • ১৯৮ Time View

সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৮/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭:১৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

#গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ০৯ (নয়) কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার টাকা), সহ তিনজন ব্যক্তিকে আটক করে| আটককৃত ব্যক্তিদেরর নাম ১| মো: সোবাহান (২৬), পিতা- মো: হারুন-অর-রশিদ, সাং- বারোপাড়া, ২| মো: জাহিদুল ইসলাম (২৩), পিতা- মো: জসিম উদ্দিন, সাং- সুবহানগর, ৩| মো: ফয়সাল আহমেদ (২৫), পিতা- তোফায়েল আহমেদ মিয়াজী, সাং- দূর্গাপুর, সর্ব থানা- কুমিল্লা সদর দক্ষিন, জেলা- কুমিল্লা বলে জানা যায়|

#প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী| তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

#র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে|

শুক্লা রায় অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com