1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০.৪৬ পিএম
  • ২২৮ Time View

দেশের প্রথম প্রজন্মের বেসরকারী ন্যাশনাল ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্সুরেন্স সুবিধা প্রদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সাথে একটি চুক্তি করেছে। গত ১৫ এপ্রিল ২০২৬ ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী জনাব মো কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমা সুবিধা লাভ করবেন। এর ফলে গ্রাহক ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ সহজতর হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ, কার্ড ডিভিশনের প্রধান এবং ন্যাশনাল ইন্সুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী বলেন, ‘‘ন্যাশনাল ব্যাংক এর বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরনে সর্বোচ্চ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে সর্বাধুনিক উৎকর্ষতাসম্পন্ন সেবার প্রতি গ্রাহকের চাহিদা পূরণে ব্যাংকের যে লক্ষ্য ও দায়বদ্ধতা রয়েছে তা পূরণ করবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com