1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২.১৭ পিএম
  • ২১৭ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শ্রীপুর মডেল থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম আহমেদ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাচ্চু বলেন, “মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তাই মাদকের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো পর্যায়ে দায়িত্ব পাবে না।” তিনি আরও বলেন, এলাকার সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আইন-শৃঙ্গলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে এবং মোবাইল ব্যবহার করছে কিনা—এসব বিষয়ে সচেতন থাকতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা শ্রীপুর উপজেলার আইন-শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com