1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১.৩২ এএম
  • ২৪৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবা ও নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে নগরীর শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকা থেকে তাদেরকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)-কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের দেখানো মতে বসতঘরের ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ১৯০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা মজুদ করে রাখত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com