1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১.০০ পিএম
  • ২২০ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: হারুন অর রশিদ সভাপতি, সাইফুল ইসলাম সাধারন সম্পাদক, মো: ঈমাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) উপজেলার মডেল মসজিদের হল রুমে কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শাহজাদা এমরান, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুকী তাপস ও দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলুর উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। চ্যানেল এস ও দৈনিক মানবকন্ঠ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদকে সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: ঈমাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ডা: মোঃ ইউনুছ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক মোঃ ওসমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল খান চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ বাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবসার উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হাবিবুর রহমান সোহেল, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক আহমেদ, গাজী মোঃ রুবেল, মোঃ সজিব ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান আখন্দ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, ডাঃ আয়শা খাতুন, ডা:আব্দুল মাজেদ, তানভীর আহমেদ লিংকন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com