1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১.০২ পিএম
  • ২৩৫ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কাইল্যাচর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও স্থানীয় বাজারে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইল্যাচর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মাওলানা আল আমিন এবং একই গ্রামের মৃত সুরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিবের মধ্যে প্রথমে টেটিয়ারচর বাজারে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করে।

এক পর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য পরিহারের অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com