1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা

  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০.৩১ পিএম
  • ২৫৯ Time View

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) –এর যৌথ উদ্যোগে ঋণগ্রহীতাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় বিমা দাবির অর্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই চুক্তির আওতায় এফআইভিডিবি থেকে ঋণ গ্রহণকারী সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার অন্তর্ভুক্ত থাকেন। ফলে কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধের পূর্বে মৃত্যুবরণ করলে তার বকেয়া ঋণের দায় গার্ডিয়ান লাইফ বহন করে।

সম্প্রতি এফআইভিডিবি–এর দুই ঋণগ্রহীতা অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের আগেই ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অতিরিক্ত জ্বরজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মৃত্যুবরণ করেন।

এই প্রেক্ষিতে ১ এপ্রিল ২০২৬ তারিখে সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি হেডকোয়ার্টারে গার্ডিয়ান লাইফ এবং এফআইভিডিবি এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঋণের সম্পূর্ণ অর্থ গার্ডিয়ান লাইফ পরিশোধ করে।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাসিহুল মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড ইপিএমও; নওশাদুল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাইক্রো, ডিজিটাল চ্যানেল এবং এডিসি; রাফায়েত সিদকদার রজত, ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস; দিতিপ্রিয়া রায় চৌধুরী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস; এবং আসিফ বিন মুজিব, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাইক্রো, ডিজিটাল চ্যানেল এবং এডিসি সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবং এফআইভিডিবি–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বোর্ড মেম্বার; সৈয়দ ইশতিয়াক আহমেদ, বোর্ড মেম্বার; বজলে মোস্তফা রাজী, এক্সিকিউটিভ ডিরেক্টর সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন,
“প্রত্যেকটি বীমা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পরিবারটি যা হারিয়েছে তা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ে তাদের প্রাপ্য বিমা দাবির অর্থ তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের সুরক্ষা নিশ্চিত করে মানুষের পাশে থাকার জন্য গার্ডিয়ান লাইফ প্রতিশ্রুতিবদ্ধ।”

এফআইভিডিবি–এর এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজী বলেন,
“আমাদের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ আমাদের সদস্য ও তাদের পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করে।”

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং এফআইভিডিবি–এর এই যৌথ উদ্যোগ প্রমাণ করে যে সঠিক বিমা সুরক্ষা সংকটময় মুহূর্তে একটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারে। ভবিষ্যতেও উভয় প্রতিষ্ঠান দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com