1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১.১৯ এএম
  • ৩৪৮ Time View

মোঃ কামাল হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতা আটক করে গণধোলাই দিয়ে একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) সহ তিন জনকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। অদ্য রবিবার ১ মার্চ ২০২৬ ইং রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এর দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ীতে চুরির এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন,হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার ১/ পিতা মৃত নিজাম উদ্দিন শাহ এর ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের ২/ -চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), ও একই গ্রামের কালাগাজী বাড়ীর ৩/ মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

জানা যায়, রবিবার ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেট কারের পিছনে বাছুর গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই শেষে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিনজন চোরকে উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে যান। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,গরু চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তিনজন চোরকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নং ২ তারিখ ১/৩/২০২৬ ইং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com